সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:০০ এএম

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৌশলগত এই জলপথ নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে এবং এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। খবর আনাদোলুর। 
ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যইএটা ইতোমধ্যেই ঘটছে।মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে।ট্রাম্প বলেন, সমন্বয় খুবই ঘনিষ্ঠ। আমাদের সম্পর্ক ভালো—এর চেয়ে ভালো হতে পারে না।
ট্রাম্পের মতে, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, আমি মনে করি তারা খুবই আগ্রহী। আপনি যদি ব্যাপক ক্ষতির মুখে পড়েন, তাহলে যে কেউই চুক্তি করতে চাইবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।
এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!