ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি) ক্রিস্টি নোয়েমকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিন।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এই রদবদলের ঘোষণায় ট্রাম্প জানান, আগামী ৩১ মার্চ থেকে মুলিন এই দায়িত্ব গ্রহণ করবেন।
বেশ কয়েক সপ্তাহ ধরে উভয় দলের (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) তীব্র সমালোচনার মুখে নোয়েমকে এই পদ ছাড়তে হলো। এর প্রধান কারণ হচ্ছে, মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের অভিযানে দুই মার্কিন নাগরিক (রিনি গুড এবং অ্যালেক্স প্রেটি) নিহত হওয়ার ঘটনায় নোয়েমের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। নোয়েম তাদের ঘরোয়া সন্ত্রাসী বলে অভিহিত করেছিলেন যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
নোয়েমের বিরুদ্ধে তার শীর্ষ উপদেষ্টা কোরি লেওয়ান্ডোস্কির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার অভিযোগ ওঠে। এছাড়া সরকারি বিমানে বিলাসবহুল ভ্রমণ এবং কর্মীদের সঙ্গে অপব্যবহারের রিপোর্টও প্রকাশিত হয়।
এছাড়া নোয়েমের ঘনিষ্ঠ এক ব্যক্তির সংস্থাকে বিজ্ঞাপনের জন্য ২২০ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়টি নিয়ে রিপাবলিকান সিনেটররাও প্রশ্ন তোলেন।
ট্রাম্প জানিয়েছেন, নোয়েম এখন থেকে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ নামক একটি নতুন নিরাপত্তা উদ্যোগের বিশেষ দূত হিসেবে কাজ করবেন। ছবি: সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :