শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সৌদির বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪: সৌদি জোট

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ১০:৩৫ এএম

সৌদির বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪: সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় ১৯ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন। হামলার শিকার বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। খবর আনাদোলুর

সৌদি আরবের ‘আল-এখবারিয়া’ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘জুলাই মাস থেকে সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর আগ্রাসন বৃদ্ধির ধারাবাহিকতায় অক্টোবর মাসের শুরু থেকে তাদের হামলার তীব্রতা আরও বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ২০টি হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এর মধ্যে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যকার হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন।’

মুখপাত্র জানান, দক্ষিণ-পশ্চিমের আসির অঞ্চলে অবস্থিত আভা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় আরও দুজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। জোটের দেয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমের জাজান অঞ্চলে অবস্থিত কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় আহত হয়েছেন আরও তিনজন।

সৌদি আরবের সরকারি সূত্রগুলো জানিয়েছে, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দরে হুতি হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!