ডেইলি খবর ডেস্ক: ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত ধরে ছবি তুলে শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন মোদি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।’
ছবিতে দেখা যায়, মোদি মাঝে রয়েছেন এবং তার এক পাশে পুতিন এবং আরেক পাশে শি। এ সময় তিন নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারের সম্মেলনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও রাশিয়ার টানাপড়েন, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার সংঘাতের মতো একাধিক সংকটের মধ্যে ব্রিকস নেতারা দিল্লিতে একত্র হয়েছেন। সংসদ নির্বাচন
ব্রিকস এখন ১১ সদস্যের একটি জোটে পরিণত হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে এর প্রভাবও আগের তুলনায় বেড়েছে।
এবারের সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপাক্ষিকতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছ।একই সঙ্গে চলমান ভূরাজনৈতিক সংঘাত ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাবও আলোচনায় গুরুত্ব পাবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :