শনিবার, ১৬ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে মন্তব্যে বাড়ল তেলের দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১২:০৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে মন্তব্যে বাড়ল তেলের দাম

ডেইলি খবর ডেস্ক: চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে আগ্রহী বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে।
শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ১৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬ ডলার ৮৯ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১ ডলার ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ব্যারেলপ্রতি ১০২ ডলার ২৭ সেন্ট।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্যের পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও জাহাজ আটক নিয়ে চলমান উদ্বেগও তেলের বাজারে দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে।যদিও ইরান জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে প্রায় ৩০টি জাহাজ চলাচল করেছে, তবুও ওই গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। ছবি-সংগৃহীত, সূত্র : আল জাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!