ডেইলি খবর ডেস্ক: গরমুজ প্রণালিতে বুধবার পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে ‘অবৈধভাবে’ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজের ওপর একই সময়ে আঘাত হেনেছে ইরান। যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। এছাড়া হরমুজ প্রণালীর পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়েছে। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
আইআরজিসি বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছে, উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় ধরনের আক্রমণ হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালিটিতে নিয়মিত হামলার ঘটনা ঘটছে।
যুদ্ধের অবসান ও হরমুজ খুলে দিতে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। এর আওতায় পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা শুরুর কথা ছিল। কিন্তু কিছুদিন পর ওই সমঝোতা ভেঙে যায়। এরপর দুই দেশ হরমুজ প্রণালি ঘিরে পুনরায় সংঘাতে জড়ায়। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :