ডেইলি খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে সম্পূর্ণ নতুন সামরিক প্রযুক্তি ও চমক নিয়ে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এই হুশিঁয়ারি দেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি দাবি করেন, অপ্রতিসম যুদ্ধকৌশল এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর ভর করে ইরানের সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে অতীত সংঘাতগুলোর তুলনায় তেহরান এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক বেশি প্রস্তুত। এ খবর প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা।ই-পেপার সাবস্ক্রাইব করুন
শেকারচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে অত্যন্ত চমৎকার অবস্থানে রয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং ধ্বংসাত্মক হয়েছে। শত্রুপক্ষ কোনো দুঃসাহস দেখালে তাদের জন্য ময়দানে বড় ধরনের সামরিক চমক অপেক্ষা করছে। মূলত ব্যয়বহুল ও ভারী সমরাস্ত্রকে কম খরচের কিন্তু কার্যকর সামরিক সরঞ্জাম দিয়ে পরাস্ত করার কৌশল নিয়ে এগোচ্ছে তেহরান।
এদিকে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে ভারত মহাসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরী ও ডেস্ট্রয়ারেও সরাসরি হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান আলী মোহাম্মাদী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ দাবির কড়া জবাব দেন। তিনি বলেন, ট্রাম্প যদি হরমুজ প্রণালি নিজের নিয়ন্ত্রণে বলে দাবি করেন, তবে তাদের নৌযানগুলো এখানে নেই কেন? যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ দাবি করলে তাদের অন্তত একটি জাহাজ এই এলাকায় নিয়ে আসা উচিত। তিনি স্পষ্ট করেন, নতুন কোনো যুদ্ধ শুরু হলে ইরান শুধু প্রণালিতেই নয়, ভারত মহাসাগরে থাকা মার্কিন রণতরীগুলোতেও নিশ্চিতভাবে আঘাত হানবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :