ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক চিকিৎসার খরচ মেটাতে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বা অনুদান নিলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হবে। এমনকি ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। আপনি ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে ভ্রমণকারীদের জন্য আরেকটি সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, বিদেশি নাগরিকদের অবশ্যই পাসপোর্টে উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ বা যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত শেষ তারিখের মধ্যে দেশটি ছেড়ে যেতে হবে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :