মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে এবার ড্রোন হামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৪৫ পিএম

কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে এবার ড্রোন হামলা

ডেইলি খবর ডেস্ক: এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার (৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতি সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংগুলোয় ড্রোন হামলা চালানো হয়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সরাসরি হামলার অংশ।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, কুয়েতের সশস্ত্র বাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘন করা শত্রুপক্ষের ড্রোনের একাধারে টানা হামলার মুখোমুখি হচ্ছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!