মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ইউক্রেনে এবার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ১১:১৫ পিএম

ইউক্রেনে এবার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স

ডেইলি খবর ডেস্ক: রাশিয়ার সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলায় কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইউক্রেনে নতুন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর এএফপির।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ লিখেছেন, ‘ইউক্রেনকে তাদের আকাশ রক্ষা করতে এবং এই আগ্রাসনের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সব উপকরণ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে তিনি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং সামরিক সহযোগিতা অব্যাহত রাখার মাধ্যমে ফ্রান্সের সহায়তা জোরদার করার বিষয়টি জানিয়েচেন।

ইউক্রেনের ওপর হামলা বন্ধে মস্কোর ওপর কীভাবে চাপ তৈরি করা যায়—তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে গঠিত ‍‍`কোয়ালিশন অব দ্য উইলিং‍‍` (ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বাধীন একটি যৌথ উদ্যোগ)-এর বৈঠকের ঠিক আগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। আগামী সোমবার এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ভলোদিমির জেলেনস্কি এক্স-এ লিখেছেন যে, তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং এর মধ্যে প্রথম ও প্রধান বিষয় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা।

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা ফরাসি সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র সরবরাহ কাজে গতি বাড়াতে সম্মত হয়েছি।’ ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে তিনি যোগ করেন, ‘ক্ষেপণাস্ত্র উৎপাদনে প্রয়োজনীয় লাইসেন্স প্রদান করার সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।’

এদিকে, ফরাসি প্রেসিডেন্টর কার্যালয় জানিয়েছে, সোমবার ইউক্রেনের স্বাধীনতা দিবসে ‍‍`কোয়ালিশন অব দ্য উইলিং‍‍`-এর এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যৌথভাবে সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তার মতে, ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কস্তাসহ প্রায় ১০ জন বিশ্বনেতা এই কোয়ালিশন বৈঠকে যোগ দিতে কিয়েভে উপস্থিত থাকবেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!