বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৯:৩৩ পিএম

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে।

বুধবার (৮ জুলাই) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা শেষ, তবে কূটনৈতিক আলোচনা চলতে দেওয়া হবে।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায়।

এ ঘটনার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৫ ডলারে ওঠে।এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর তেলের দাম একসময় প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা আবার যুদ্ধপূর্ব পর্যায়ে নেমে এসেছিল। ফাইল ছবি,সূত্র : বিবিসি ও আলজাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!