আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিকের একটি বাণিজ্যিক জেটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (ওজওই) এ তথ্য জানিয়েছে। খবর-আল জাজিরা
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশমের এলাকার কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল ও কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এদিকে, আহতদের মীনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানি লক্ষ্যবস্তুগুলোর ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। যেগুলোকে ‘শক্তিশালী হামলা’ বলে অভিহিত করেছে। হরমুজ প্রণালিতে জাহাজে আক্রমণ করার অভিযোগ তুলে মার্কিন বাহিনী এ হামলা চালিয়েছে।
ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালিতে গত সোমবার অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত লাগার কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং একটি স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চলমান থাকা সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথে হামলার এ ঘটনা ঘটেছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক–পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :