শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

এবার ৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:১৮ এএম

এবার ৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল মার্কিন যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামুদ্রিক অবরোধ কার্যকর করতে নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে একটি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর শাফাক নিউজের।

বুধবার সেন্টকম জানায়, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি কার্যকর করতে ২২ জুলাই পর্যন্ত এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ১৪ জুলাই থেকে আবারও এই অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে টানা ১১তম রাতের সামরিক অভিযান শেষ করেছে মার্কিন বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উত্তেজনা আরও বেড়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!