ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বহরে ১১টি বিমানবাহী রণতরী রয়েছে। যেখানে চীন ব্যবহার করে মাত্র তিনটি। এরপরও বিশ্বজুড়ে নিজেদের সব সামরিক চাহিদা মেটাতে পারছে না মার্কিন নৌবাহিনী। অবসরপ্রাপ্ত মার্কিন ভাইস অ্যাডমিরাল জন মিলার সম্প্রতি এই দাবি করেছেন।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, কাগজে-কলমে ১১টি সংখ্যা শুনতে অনেক মনে হলেও বাস্তবে একসঙ্গে সব জাহাজ সাগরে নামানো যায় না। রণতরীগুলোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও বড় ধরনের মেরামতের জন্য প্রতিটি বিমানবাহী জাহাজকে কয়েক বছর বন্দরে আটকে রাখতে হয়। এছাড়া সাধারণ যত্ন ও সেনাদের নিয়মিত প্রশিক্ষণের জন্যও অনেক জাহাজ আটকে থাকে।
জন মিলার আরও বলেন, প্রস্তুত থাকার প্রকৃত হিসাব বের করতে মোট বহরকে তিন দিয়ে ভাগ করতে হয়। যদি আমাদের হাতে কোনো নির্দিষ্ট দিনে নয়টি রণতরী সচল থাকে, তবে তার মধ্যে তিনটি মোতায়েন করা সম্ভব, তিনটি কেবল মিশন শেষ করে ফিরে এসেছে এবং বাকি তিনটি পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই সীমাবদ্ধতার কারণেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ওয়াশিংটন তাদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিয়োজিত একমাত্র রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটনকে’ সরাতে বাধ্য হয়। এটিকে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশের’ সঙ্গে যোগ দিতে পাঠানো হয়।
মিলার সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা মানে অনেক বড় শক্তি প্রদর্শন, যার মাশুল বিশ্বরাজনীতির অন্য কোনো অঞ্চলে অন্যভাবে গুনতে হতে পারে।’ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :