বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা-দাবি হুতিদের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৮:৫৬ এএম

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা-দাবি হুতিদের

ডেইলি খবর ডেস্ক: সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনে পাঁচটি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পৃথক সামরিক অভিযান চালিয়েছে তাদের বাহিনী।

সারির দাবি অনুযায়ী, প্রথম হামলায় তিনটি ড্রোন দিয়ে পাইপলাইনের নবম পাম্পিং স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় হামলায় দুটি ড্রোন দিয়ে অষ্টম পাম্পিং স্টেশনে আঘাত হানা হয়েছে। তিনি দাবি করেন, হামলাগুলো ছিল ‘নিখুঁত ও সরাসরি’। চলতি মাসে এ নিয়ে বেশ কয়েকবার সৌদির এই তেল পাইপলাইনে হামলার দাবি করেছে হুতিরা।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে গোষ্ঠীটির সংঘাত অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদির জন্য এই পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!