ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়া মাত্রই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বের জ্বালানি রিফাইনার ও খুচরা বিক্রেতাদের অবিলম্বে তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউসে আয়োজিত এক নির্বাচনি প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।
প্রচার সভায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হচ্ছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি তেলের রিফাইনার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেন, আপনারা এখনই তেলের দাম কমাতে শুরু করুন।
বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট পুনরায় জোর দিয়ে দাবি করেন, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালির’ ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পুরোপুরি ও একক নিয়ন্ত্রণ রয়েছে।
ট্রাম্পের এই মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দর নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কিছুটা স্তিমিত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :