শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ইরানকে হয়তো ধ্বংস করে দিতে হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ১২:৩১ পিএম

ইরানকে হয়তো ধ্বংস করে দিতে হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করে দিতে হতে পারে। এ বিষয়ে শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আরও সামনে এগোব, নাকি বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করব? চূড়ান্ত নিষ্পত্তি বলতে আমি বোঝাচ্ছি, এমন পরিস্থিতি যেন আর কখনো তৈরি না হয়।’

ইরানের বাকি অংশ ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি সম্ভব হয়, তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতেও হতে পারে। আর আপনারা এ বিষয়ে খুব শিগগির জানতে পারবেন।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে দুই পক্ষের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানকে পুনর্গঠিত হতে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে বলে মনে করেন ট্রাম্প।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান একটি প্রস্তাব পাঠিয়েছে-এমন খবরের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারবে না। ফাইল ছবি,সুত্র-আনাদোলু এজেন্সি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!