বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

হারিনি, পদত্যাগ করব না: মমতা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:১৭ পিএম

হারিনি, পদত্যাগ করব না: মমতা

ডেইলি খবর ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পদত্যাগের জল্পনা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বললেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি! ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। আজ মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনকেই ‘ভিলেন’ বলে উল্লেখ করেছেন মমতা। তার দাবি, কমিশনের সাহায্যে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে। মমতা বলেন, দওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।’ দলের নির্বাচিত নেতারা তৃণমূলের পাশেই আছেন।
মমতা ঘোষণা দেন, রাস্তায় নামবেন। রাস্তাতেই থাকবেন এবং ঘুরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করেছে। সব অফিসারকে বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।’হারের পর দলের রণকৌশল কী হবে, কোন পথে এগোবেন, তা আপাতত গোপনেই রাখতে চান মমতা। জানিয়েছেন, এখনই এ বিষয়ে সংবাদমাধ্যমে কিছু বলবেন না।সূত্র: আনন্দবাজার

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!