শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, জানালেন লক্ষ্যবস্তু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:০৭ এএম

ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, জানালেন লক্ষ্যবস্তু


ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ করে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো ইরানের অবকাঠামোর বিরুদ্ধে পূর্ণমাত্রার অভিযান শুরুই করেনি।
শুক্রবার (০৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমাদের সামরিক বাহিনী এখনো ইরানে যা বাকি আছে তা ধ্বংস করা শুরুই করেনি। পরবর্তী লক্ষ্য হবে সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র।
তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে এবং দ্রুতই তা করতে হবে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেন, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এই একই চক্র বারবার চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে।
এর জবাবে বাঘায়েই চলমান সংঘাতকে শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে।
তিনি বলেন, ইরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে শত্রু মনে করে না। বরং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।তিনি বলেন, এটি ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধ। আমাদের সামনে শক্তভাবে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ নেই। ছবি: সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!