শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন’ করে-ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:৫৮ পিএম

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন’ করে-ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন’ করে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ১২ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি এমন মন্তব্য করেন।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বক্তব্য যখন প্রচার হচ্ছিল, ঠিক সেই একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন।
ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তাই, তেলের দাম যখন বাড়ে, আমরা তখন অনেক টাকা আয় করি।’
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘তবে প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে এর চেয়েও বড় স্বার্থ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের মতো একটি শয়তান সাম্রাজ্যকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে এবং মধ্যপ্রাচ্য ও প্রকৃতপক্ষে বিশ্বকে ধ্বংস করা থেকে থামানো। কখনোই আমি তা হতে দেব না।’
এর আগে, জাতির উদ্দেশে ভাষণে শক্রদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।খামেনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!