ডেইলি খবর ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শুক্রবার এই বিক্ষোভ দেখান তারা।
দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশটিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। তাদের দাবি, মজুরি ও জনসেবামূলক খাতে ব্যয় বাড়াতে হবে।সরকারি আদেশ দেখুন
ইউরোপজুড়ে তরুণদের চলমান বিক্ষোভের মধ্যে ইতালিতে শুক্রবার এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে ব্যয়ের প্রতিবাদে এদিন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা রয়েছে।ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার আলাদা করে ধর্মঘটের ডাক দিয়েছিল। দেশটির বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভেরও পরিকল্পনা ছিল। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :