রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নতুন যুদ্ধ এবার দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৭:১৭ পিএম

নতুন যুদ্ধ এবার দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি এই যুদ্ধের ভৌগোলিক কোনো সীমানা থাকবে না। রোববার এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এই সতর্কতা এলো। ট্রাম্প বলেছিলেন, ‘ইরানে এখনো এক বা দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো বাকি। মাত্র ১০ মিনিটের মধ্যেই তা করা সম্ভব।’ এ সময় তিনি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করেন।

ট্রাম্পের ওই হুমকির পর ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধ আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। যুদ্ধ কখন এবং কী শর্তে শেষ হবে, মার্কিন প্রেসিডেন্ট তা নির্ধারণের অবস্থায় থাকবেন না।’

রোববার বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি আগের দিনের একটি হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেন। ওই হুঁশিয়ারি লিখিত বার্তায় দিয়েছিলেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে মোহেব্বি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা নেই। শত্রুর ক্ষতি করার জন্য বিস্তৃত যুদ্ধক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।’

পাল্টাপাল্টি এসব হুঁশিয়ারির আগে শনিবার দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই জানিয়েছিলেন, পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নিয়ে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি চিঠি পেয়েছেন। তাতে বক্তব্যের সুরে ইতিবাচক পরিবর্তনের লক্ষণ আছে। তবে এখনো চিঠির জবাব দেওয়া হয়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!