ডেইলি খবর ডেস্ক: মার্কিন-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খবর টাইমস অব ইন্ডিয়ার।সংস্থাটির মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সোমালিয়ায় অতিরিক্ত ২৫ লাখ, আফগানিস্তানে ২৩ লাখ এবং শ্রীলঙ্কায় ১৩ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারেন।ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, জ্বালানি ও খাদ্যের দামের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে তেলের দাম বাড়লে খাদ্যের দামও বেড়ে যায়, যা দরিদ্র দেশগুলোর মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।তিনি জানান, বিশ্বে ইতোমধ্যে ৩১ কোটি ৮০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। যুদ্ধ ও উচ্চ মূল্যস্ফীতি এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :