মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১২:৪০ এএম

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার

ডেইলি খবর ডেস্ক: চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।চলতি মে মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৬১ কোটি ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ ৩৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!