রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে: পুতিন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:২৪ এএম

ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে: পুতিন

ডেইলি খবর ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া উচিত।  সেইসঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
পুতিন বলেন, এই সংঘাত চলতে থাকলে ‘সবাই ক্ষতিগ্রস্ত হবে’। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা ইতোমধ্যেই চাপে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়াও রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত।তিনি জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা ‘সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত’।
তিনি বলেন, সংঘাতসংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে।রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট ‘যত দ্রুত সম্ভব’ শেষ হবে।তথ্যসূত্র: মিডল ইস্ট আই

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!