ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে তেহরানকে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি যুদ্ধের অবসান চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন আমাদের টেলিফোন আছে। আমাদের খুব চমৎকার ও নিরাপদ (সিকিউর) যোগাযোগ লাইন রয়েছে।’
সাক্ষাৎকারে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ইরানের বর্তমান নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ইরানের বিষয়ে আমরা এখন যাদের সঙ্গে ডিল করছি, তাদের মধ্যে কেউ কেউ বেশ যৌক্তিক, আবার কেউ কেউ তেমনটা নন। আমি আশা করি ইরান বুদ্ধিমত্তার পরিচয় দেবে।’প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনার চেষ্টা চলছে। তবে ট্রাম্পের এই ‘সরাসরি ফোন’ করার প্রস্তাব তেহরান গ্রহণ করবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে সংশয় রয়েছে। কারণ, ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকা অবস্থায় তারা কোনো সরাসরি সংলাপে বসবে না। ছবি-সংগৃহীত,তথ্য সূত্র : আলজাজিরা

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :