ডেইলি খবর ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একের পর এক রকেট,ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়,উত্তর ইসরায়েলের মেরনে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাশাপাশি রামোত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় একঝাঁক `আক্রমণকারী ড্রোন` পাঠানো হয়েছে।এ ছাড়া উত্তর ইসরাইলের মানারা ও জার`ইত জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :