সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ইরানের নাগরিকদের এবার ঘরের ভেতরে থাকার পরামর্শ মার্কিন সেনাবাহিনীর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:১১ পিএম

ইরানের নাগরিকদের এবার ঘরের ভেতরে থাকার পরামর্শ মার্কিন সেনাবাহিনীর

ডেইলি খবর ডেস্ক: এবার ইরানের বেসামরিক নাগরিকদের তাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। রোববার (৮ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের অভিযোগ, ইরানি বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ঘনবসতিপূর্ণ এলাকা ব্যবহার করছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘এই বিপজ্জনক সিদ্ধান্ত ইরানের সকল বেসামরিক নাগরিকের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।’
আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘ইরানের সন্ত্রাসী সরকার উপসাগরীয় অংশীদারদের ওপর আক্রমণ করে বেসামরিক জীবনকে স্পষ্টতই উপেক্ষা করছে এবং তাদের নিজস্ব জনগণের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।’
আল জাজিরা বলছে, সেন্টকমের বিবৃতিটি অনেকটা পূর্বে জারি করা ইসরায়েলের একটি বিবৃতির অনুরূপ, যেখানে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে গাজার বেসামরিক এলাকা ব্যবহার করে রকেট নিক্ষেপের অভিযোগ আনা হয়েছিল। ছবি: সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!