ডেইলি খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে আগামী সপ্তাহে ‘কঠোর’ হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেবে। তবে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা যুদ্ধ প্রচেষ্টা সফল হবে।
তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, তাদের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে একই সঙ্গে তিনি সংঘাত দ্রুত শেষ করার বিষয়ে তাড়াহুড়া দেখাননি।
এর আগে, গত বুধবার কেন্টাকির হেবরনে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধে আমরা জিতেছি।’ তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি। সূত্র: রয়টার্স

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :