সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পালটা হুমকি এবার ইরানের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১২:১৫ পিএম

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পালটা হুমকি এবার ইরানের

ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে বলেছেন, অন্যথায় ইরানকে এ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 
তবে তার এ হুমকিকে পাত্তা দেয়নি ইরান। পালটা হুঁশিয়ারি দিয়েছে তেহরান; হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্রগুলোও উড়িয়ে দেওয়া হবে বলে ইরানের সেনাবাহিনী হুঙ্কার দিয়েছে।
ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘বিধ্বস্ত’ করার ট্রাম্পের হুমকির জবাবে উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোর ওপর পালটা হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী।
ফার্স নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, পূর্ববর্তী সতর্কবার্তা অনুযায়ী, যদি শত্রুপক্ষ ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামো লঙ্ঘন করে, তবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের (রেজিম) মালিকানাধীন সমস্ত জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং পানি শোধন (ডেসালিনেশন) অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।
শনিবার (২১ মার্চ) রাতে ট্রাম্প ইরানকে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথটি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর এ বিবৃতি এল।সূত্র: সিবিএস নিউজ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!