রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৫৯ এএম

এবার হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

ডেইলি খবর ডেস্ক: হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসজ্জিত নতুন একটি পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর দাবি, এটি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম প্রথম পারমাণবিক সাবমেরিন। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি নতুন পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা জানিয়েছে ক্রেমলিন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীতে সাবমেরিনটি যুক্ত হলো। আলজাজিরা, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অনুষ্ঠানে পুতিন বলেন, এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যা বৈশ্বিক পরিসরে তাৎপর্যপূর্ণ। তিনি জানান, ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনগুলো বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক অস্ত্র বহন করে বিশ্বের যেকোনো সাগরে গোপনে অভিযান চালাতে সক্ষম।

রুশ প্রেসিডেন্ট জানান, ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীতে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে, যার মধ্যে পার্মের মতো ইয়াসেন-এম শ্রেণির তিনটি সাবমেরিন রয়েছে। নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখা এবং সময়মতো সব পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবমেরিনটি শিগগিরই প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত হয়ে যুদ্ধ টহল মিশনে অংশ নেবে। একই সঙ্গে রাশিয়ার দূরপ্রাচ্য ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কাজ করবে বলে জানানো হয়েছে। এ ছাড়া দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্র ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পুতিন।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!