মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

হুমকিতে পশ্চিম এশিয়ায় অপমান ঢাকতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র : ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৪২ পিএম

হুমকিতে পশ্চিম এশিয়ায় অপমান ঢাকতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র : ইরান

ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভ্রান্ত’ ও ‘ভিত্তিহীন’ হুমকি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অপমান ঢাকতে পারবে না বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র এখন একটি অচলাবস্থায় আটকে পড়েছে এবং সেই ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প এমন হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, আমেরিকা পশ্চিম এশিয়ায় অপমানিত হয়েছে। হুমকি দিয়ে সেই অপমান মুছে ফেলা যাবে না।
মুখপাত্র আরও দাবি করেন, ইরানের পাল্টা সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের জবাব আরও শক্তভাবে দেওয়া হবে।
তিনি জানান, সাম্প্রতিক হামলায় কুয়েতে অবস্থিত আল-আদিরি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সেনা ও হেলিকপ্টার সংরক্ষণ অবকাঠামো ছিল।
এছাড়া ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করেছে, যার মধ্যে সি-১৩০ পরিবহন বিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টারও রয়েছে।
উল্লেখ্য, চলমান সংঘাতে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। এ ধরনের হুমকিকে ইরান ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে উল্লেখ করেছে এবং পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।সূত্র : প্রেস টিভি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!