সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বিচারক নিয়োগের তাড়াহুড়ো রিপাবলিকানদের বাধা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১০:৪৭ এএম

ট্রাম্পের বিচারক নিয়োগের তাড়াহুড়ো রিপাবলিকানদের বাধা

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে নিয়ন্ত্রণ হারানোর আগেই ফেডারেল আদালতে যত বেশিসম্ভব বিচারক নিয়োগ দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের দলের কয়েকজন সিনেটরের বিরোধিতায় সেই উদ্যোগে বাধার মুখে পড়েছে হোয়াইট হাউজ। বিচারক নিয়োগের ক্ষেত্রে নিজ নিজ রাজ্যের সিনেটরদের মতামত উপেক্ষা করে প্রার্থী বাছাই করায় রিপাবলিকানদের মধ্যেই তৈরি হয়েছে অসন্তোষ।

মধ্যবর্তী নির্বাচনের ফলই কি ট্রাম্পের পতনের শুরু? বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে বিচার বিভাগে রক্ষণশীল প্রভাব বাড়াতে ধারাবাহিকভাবে বিচারক নিয়োগ দিয়ে আসছেন ট্রাম্প। এ পর্যন্ত তার মনোনীত ৫৭ জন বিচারক সিনেটের অনুমোদন পেয়েছেন। তাদের মধ্যে জেলা ও আপিল আদালতের বিচারকও রয়েছেন। এসব নিয়োগের মাধ্যমে ট্রাম্প এমন একটি বিচারিক কাঠামো গড়ে তুলতে চাইছেন, যার প্রভাব তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন থাকবে।

কিন্তু মধ্যবর্তী নির্বাচনের পর সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে বিচারক নিয়োগের শেষ প্রচেষ্টায় এবার বাধা হয়ে দাঁড়িয়েছেন কয়েকজন রিপাবলিকান সিনেটর। বিশেষ করে নিজ নিজ রাজ্যের জন্য মনোনীত তিনজন বিচারকের বিষয়ে আপত্তি তুলেছেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রচলিত রীতি অনুযায়ী, কোনো রাজ্যে ফেডারেল বিচারকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট রাজ্যের সিনেটররা প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে জেলা আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সিনেটের বিচার বিভাগবিষয়ক কমিটিতে রাজ্যটির সিনেটরদের সমর্থনসূচক ‘ব্লু স্লিপ’ গুরুত্বপূর্ণ। এই সমর্থন না থাকলে প্রার্থীর নিয়োগপ্রক্রিয়া আটকে যেতে পারে।

নির্বাচনে বিপর্যয়, ট্রাম্পকে নীতি পরিবর্তনে চাপ রিপাবলিকানদের রাজ্যভিত্তিক নিয়োগ নিয়ে বিরোধ বাগছে। দেশটির ওকলাহোমার রিপাবলিকান সিনেটর অ্যালান আর্মস্ট্রং অভিযোগ করেছেন, তার রাজ্যের জন্য প্রস্তাবিত যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে হোয়াইট হাউজ নিজেদের পছন্দের ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। তার ভাষায়, সিনেটররা বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর নাম পাঠালেও প্রশাসন সেগুলো আমলে নেয়নি।

এ বিরোধের সর্বশেষ উদাহরণ আরকানসাসের বিচারক নিয়োগ। গত মঙ্গলবার হোয়াইট হাউজ সেন্ট লুইসভিত্তিক অষ্টম সার্কিট আপিল আদালতের জন্য মনোনীত বিচারক লি রুডোফস্কির মনোনয়ন প্রত্যাহার করে। তার পরিবর্তে আরকানসাসের সুপ্রিম কোর্টের বিচারপতি জে কোডি হিল্যান্ডকে মনোনয়ন দেওয়া হয়। রাজ্যটির দুই রিপাবলিকান সিনেটর জন বুজম্যান ও টম কটন রুডোফস্কির বিরোধিতা করায় এই পরিবর্তন আনতে হয়।

রুডোফস্কি ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পাওয়া বিচারক। ভোটাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ একটি আইনের প্রয়োগ দুর্বল করে দেওয়া রায়ের কারণে তিনি বিতর্কিত ছিলেন।

সিনেট প্রার্থী বাছাইয়ে ট্রাম্পের হস্তক্ষেপ, চড়া মূল্য দিল রিপাবলিকানরা
এদিকে উত্তর ক্যারোলাইনার সিনেটর থম টিলিস এবং টেক্সাসের সিনেটর জন করনিনও নিজ নিজ রাজ্যে ট্রাম্পের মনোনীত দুই প্রার্থীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। দুজনই সিনেটের বিচার বিভাগবিষয়ক কমিটির সদস্য। ফলে তাদের বিরোধিতা নিয়োগপ্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলছে।

টিলিস সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউজ অনেক সময় সিনেটরদের এমনভাবে জানাচ্ছে যে তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন করতেই হবে। কিন্তু বিচারক নিয়োগের ক্ষেত্রে এভাবে কাজ চলে না। রাজ্যের সিনেটরদের আরও সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা। দেশটির রিপাবলিকান সিনেটে সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সোমবার বলেছেন, রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় বিচারক নিয়োগ অনুমোদন করাই তাদের অন্যতম অগ্রাধিকার। বিদায়ী অধিবেশনে এরই মধ্যে একজন বিচারকের নিয়োগ অনুমোদন করেছে সিনেট। এখনো ২৩ জন মনোনীত বিচারকের নিয়োগ ঝুলে আছে।

এর মধ্যে কলোরাডোর জেলা আদালতের বিচারক ড্যানিয়েল ডোমেনিকোর নামও রয়েছে। ডেনভারভিত্তিক দশম সার্কিট আপিল আদালতে তার নিয়োগের বিষয়ে সোমবার ভোট হওয়ার কথা।

তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে। টিলিস অবসরে যাচ্ছেন, আর করনিন দলীয় প্রাথমিক নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীর কাছে হেরে গেছেন। ফলে দুজনই শিগগির সিনেট ছাড়বেন। তার আগে তারা কয়েকটি নিয়োগ আটকে রাখতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

ট্রাম্পে অনাস্থা, রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ডেমোক্র্যাটদের জয়-জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রব লুথার মনে করেন, বিদায়ের অপেক্ষায় থাকা এসব সিনেটরই এখন রক্ষণশীল বিচারকদের নিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।

টেক্সাসে ট্রাম্পের মনোনীত টি এলিয়ট গেইজারের নিয়োগও অনিশ্চয়তায় রয়েছে। ওহাইওর বাসিন্দা গেইজারকে রাজ্যটির সিনেটরদের প্রচলিত বাছাইপ্রক্রিয়া অনুসরণ না করেই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বিচার বিভাগের আইনবিষয়ক দপ্তরের প্রধান। করনিনের সমর্থন না পাওয়ায় বুধবার বিচার বিভাগবিষয়ক কমিটির শুনানিতে তার অংশ নেওয়াও অনিশ্চিত।

অন্যদিকে ওকলাহোমার আইনজীবী জ্যাক ওয়েস্টের মনোনয়নও আটকে দিয়েছেন আর্মস্ট্রং। গর্ভপাতবিরোধী বিধিনিষেধের পক্ষে অবস্থান এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে চার্টার স্কুল পরিচালনার সুযোগ দেওয়ার পক্ষে কাজ করায় রক্ষণশীল মহলে তার প্রশংসা রয়েছে।

সাবেক বিচারকের নোবেলজয়, কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের-ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ২৩৪ জন বিচারক নিয়োগ দিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারিক কাঠামোর অংশ। দেশটির বর্তমানে সক্রিয় বিচারকদের প্রায় এক-তৃতীয়াংশই ট্রাম্পের নিয়োগ পাওয়া।

ফলে শেষ মুহূর্তে বিচারক নিয়োগের এই প্রচেষ্টা শুধু কয়েকটি পদ পূরণের বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আদর্শিক ভারসাম্য নিজেদের পক্ষে রাখার লড়াই। তবে সেই লড়াইয়ে এবার ট্রাম্পকে মোকাবিলা করতে হচ্ছে বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি নিজের দলেরই একাংশের প্রতিরোধ।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!