মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির রিয়াদের এক টাওয়ারে হুতিদের হামলায় আহত ১১

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১১:১২ পিএম

সৌদির রিয়াদের এক টাওয়ারে হুতিদের হামলায় আহত ১১

ডেইলি খবর ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ আর্থিক জেলার একটি টাওয়ারে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় ১১ জন আহত হয়েছেন।সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলায় একটি টাওয়ার হামলার লক্ষ্যবস্তু হওয়ার কথা জানিয়েছে। হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে জোট।

তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা টাওয়ারটির ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।হামলায় আহতদের অবস্থা এবং হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের তদন্ত চলছে বলে জানা গেছে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!