শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সৌদিতে হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১২:৩১ পিএম

সৌদিতে হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। হামলার জেরে সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনা থেকে কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে পৌঁছেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৪ মিনিটে এ দাম রেকর্ড করা হয়।এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিল। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমেছিল।

এদিকে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।সৌদি আরবে হুথিদের হামলা এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তেলের বাজারে প্রভাব ফেলছে। ফাইর ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!