স্পোর্টস ডেস্খ: দুবাইয়ে বসছে টি-টোয়েন্টি ফরম্যাটে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের ষষ্ঠ আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূচি ঘোষণা করেছে, টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮শে আগস্ট এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ই সেপ্টেম্বর। আট দলের এই টুর্নামেন্ট দুই গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা দুটি করে দল যাবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল হবে ১০ ও ১১ই সেপ্টেম্বর, আর ফাইনাল ১৩ই সেপ্টেম্বর।
টি-টোয়েন্টি সংস্করণে এটি নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ২০১৮ সালের আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ, আর ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাকিস্তান এখনো একবারও শিরোপা জিততে পারেনি।
৩১ আগস্ট: ইন্দোনেশিয়া, সন্ধ্যা ৭টা: ৬ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা, সন্ধ্যা ৭টা: ৮ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত, সন্ধ্যা ৭টা। ছবি: সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :