বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ব্যালন ডি’অরের বিশেষ আসর লন্ডনে, শুরু কাউন্টডাউন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:৩৭ এএম

ব্যালন ডি’অরের বিশেষ আসর লন্ডনে, শুরু কাউন্টডাউন

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো লন্ডনে ব্যালন ডি’অর। সাধারণত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হলেও এবার ইংল্যান্ডের রাজধানীতে বসবে মর্যাদাপূর্ণ পুরস্কারটির আসর।


এর পেছনে অবশ্য বিশেষ কারণ রয়েছে। এবার ব্যালন ডি’অরের ৭০তম পূর্তি। পুরুষ বিভাগে প্রথমবার এই পুরস্কারটি জেতেন স্ট্যানলি ম্যাথিউস। ইংল্যান্ডের প্রয়াত ফরোয়ার্ডের প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম লন্ডনে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।


অনুষ্ঠানটি আগামী ২৬ অক্টোবর হবে সেটা আগেই জানানো হয়েছে। নতুন তথ্য হচ্ছে সংক্ষিপ্ত তালিকা কবে প্রকাশ করা হবে তার তারিখ জানানো হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর নারী-পুরুষ উভয় বিভাগের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে। এই ঘোষণার মাধ্যমেই শুরু হলো ব্যালন ডি’অরের কাউন্টডাউনও।


সংক্ষিপ্ত তালিকা ঘোষণার পর শুরু হবে ভোটিং। ফুটবলবিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিকদের নিয়ে গঠিত হবে বৈশ্বিক জুরি বোর্ড। পুরুষ বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক এবং নারী বিভাগে শীর্ষ ৫০ দেশের একজন সাংবাদিক ভোট দেবেন।

প্রতিটি ভোটার শর্টলিস্ট থেকে নিজের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেবেন। প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট, এরপর ধাপে ধাপে দশম পছন্দ পাবেন ১ পয়েন্ট।


সব ভোট যোগ হওয়ার পরই জানা যাবে, ২৬ অক্টোবর লন্ডনের মঞ্চে কার হাতে উঠছে সেই কাঙ্ক্ষিত সোনালি বলটি। ফ্রান্সের উসমান দেম্বেলের বিপরীতে বর্তমানে নারী পুরস্কারজয়ী হচ্ছেন স্পেনের আইতানা বোনমাতি।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!