মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল ঘোষণা, এবার ফিরলেন সৌম্য-জাকের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:৩৯ এএম

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল ঘোষণা, এবার ফিরলেন সৌম্য-জাকের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল প্রকাশ করা হয়। ঘোষিত দলে ফিরেছেন সৌম্য সরকার এবং জাকের আলী অনিক।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সফরকে সামনে রেখে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।যথারীতি জাতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া স্কোয়াডে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া পৌঁছে মূল টেস্ট লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ৬-৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তরা। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু করে সিরিজের প্রথম টেস্ট। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!