রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ফাইনালের আগে আর্জেন্টিনার একাদশে দুই ধাঁধা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১১:২৫ পিএম

ফাইনালের আগে আর্জেন্টিনার একাদশে দুই ধাঁধা

স্পোর্টস ডেস্ক: এবারের ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে এখনো চূড়ান্ত একাদশ নির্ধারণ করেননি কোচ লিওনেল স্কালোনি।

পুরো টুর্নামেন্টজুড়েই প্রতিপক্ষকে কোনো ইঙ্গিত না দেয়ার কৌশল অনুসরণ করেছেন স্কালোনি। ফাইনালের আগেও সেই ধারা বজায় রেখেছেন তিনি। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার মূল দল অপরিবর্তিত থাকলেও দুটি পজিশন নিয়ে এখনো ভাবনায় রয়েছে কোচিং স্টাফ।

স্কালোনির সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে রাইট-ব্যাক পজিশনে। এই জায়গায় লড়াই হচ্ছে নাহুয়েল মোলিনা ও গনসালো মন্তিয়েলের মধ্যে। বিশ্বকাপজুড়ে নিয়মিত একাদশে ছিলেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার মোলিনা। তবে ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স প্রশ্নের মুখে পড়ে, বিশেষ করে প্রতিপক্ষের গোলটি আসে তার দিক দিয়েই।

আর্জেন্টিনার শেষ কয়েকটি ম্যাচের রেফারিং নিয়ে স্প্যানিশ তারকার বিস্ফোরক অভিযোগ
অন্যদিকে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন রিভার প্লেটের ডিফেন্ডার গনসালো মন্তিয়েল। তার আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর ফাইনালের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাও বেড়েছে।

মিডফিল্ডের ডান পাশে রয়েছে আরেকটি বড় প্রশ্ন। সেমিফাইনালে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে নেমে ম্যাচের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রিগো দে পল। ফলে ফাইনালে একাদশে ফেরার জোর সম্ভাবনা তৈরি হয়েছে তার।

এই পজিশনের জন্য ডি পলের সঙ্গে লড়াইয়ে রয়েছেন হুলিয়ানো সিমেওনে ও নিকোলাস গনসালেস। স্কালোনির হাতে তিনজন খেলোয়াড় থাকলেও সুযোগ মিলবে দুজনের।

দে পলের অভিজ্ঞতা এবং বড় ম্যাচে তার প্রভাব বিবেচনায় তাকে আবার শুরুর একাদশে দেখা যেতে পারে। তবে লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোর আক্রমণ ঠেকাতে রক্ষণে অতিরিক্ত ভারসাম্য আনতে হুলিয়ানো সিমেওনেকেও গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে ভাবছেন স্কালোনি। আপাতত এই লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছেন সিমেওনে।

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্টিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমেওনে/রদ্রিগো ডি পল/নিকোলাস গনসালেস, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। সংগৃহীথ ছ্ি-প্রতিবেদন: টিওয়াইসি স্পোর্টস

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!