স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের ধাক্কা সামলানোর আগেই আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র্যােঙ্কিংয়ে পিছিয়ে গেছেন দলের দুই অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
সর্বশেষ তালিকায় তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন তাইজুল। অন্যদিকে দুই ধাপ অবনতি হয়েছে মিরাজের। তার বর্তমান অবস্থান ২৪ নম্বরে। সিরিজের প্রথম টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারার প্রভাব পড়েছে তাদের র্যা ঙ্কিংয়ে।
বৃহস্পতিবার সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্টে হারের পর সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ এখন স্বাগতিকদের সামনে। এমন পরিস্থিতিতে দুই স্পিনারের র্যা ঙ্কিংয়ের অবনতি তাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :