স্পোর্টস ডেস্ক: ঢাকার মিরপুর টেস্টে গতকাল দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপল। কালকের দিন পার আজও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ছিলেন তিনি। অবশেষে সেটি দূর করলেন শরিফুল ইসলাম। তার বলে দারুণ ক্যাচ নিলেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনের প্রথম উইকেট পেল বাংলাদেশ।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো পিছিয়ে আছে ১০১ রানে।
তৃতীয় দিনেও ১০ ওভার খেলা হয়েছে তবে ক্যারিবীয়ানদের ব্যাটিংয়ে সেভাবে চাপ তৈরি করতে পারছিল না বাংলাদেশ। বেশ স্বাচ্ছন্দেই খেলছিল সফরকারী দুই ব্যাটার। প্রথমে একপ্রান্তে হাসান মাহমুদ আর অন্যপ্রান্তে তাইজুল ইসলামকে দিয়ে চেষ্টা করছিলেন অধিনায়ক শান্ত। সফল না হওয়ায় বোলিংয়ে পরিবর্তন আনেন তিনি।
সফলতাও এলো। তৃতীয় দিনের নিজের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিলেন শরিফুল। ইনিংসের ৫৯তম ওভারের দ্বিতীয় বলে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন চন্দ্রপল। তবে ব্যাটে-বলে সংযোগটা ঠিকমতো হয়নি। ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে থাকা শান্তর কাছে। সেটি তালুবন্দি করতে ভুল করেননি শান্ত। চন্দ্রপল ফিরেছেন ১৮৪ বলে ৫৬ রান করে।
শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া
মিরপুরে প্রথম দু’দিনই পুরো ৯০ ওভারের খেলা হয়নি। প্রথম দিনে সমস্যা হয়ে দাঁড়ায় আলোকস্বল্পতা আর দ্বিতীয় দিনে বাঁধসাধে বৃষ্টি। দু’দিন মিলে খেলা কম হয়েছে প্রায় প্রায় ৩৫ ওভারের মতো। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের পুরোটাও নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন দাপট দেখিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় সেশনে এসে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে প্রাপ্তি আর আক্ষেপের দোলাচল নিয়েই দিন শেষ করেছিল বাংলাদেশ।
গতকাল ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান করে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৫ বল খেলে ৪৩ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দ্রপল আর ২২ বলে ১৫ রানে জাস্টিন গ্রেভস। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৭১২ রান। ফলে ক্যারিবীয়ানরা এখনো পিছিয়ে আছে ১৩৮ রানে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) তৃতীয় দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সকালের ফ্রেশ উইকেটের সুবিধা কাজে লাগিয়ে যতটা সম্ভব পারা যায় ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নিতে হবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :