বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১২:১৩ এএম

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতে মিসরের গোল। স্তব্ধ আকাশি-সাদায় ছেয়ে যাওয়া গ্যালারি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জালে দ্বিতীয় গোল করে যেন ম্যাচের সমাপ্তি লিখে ফেলেছিল ফারাওরা। এরপর মেসিরা কামব্যাকের গল্প লিখেছেন। ক্রিস্টিয়ান রোমেরোর ৭৯ মিনিটের গোলের পর ৮৩ মিনিটে মেসি সমতাসূচক গোল করেন। যোগ করা সময়ে কামব্যাকের সমাপ্তি টানেন এনজো ফার্নান্দেজ। ৩-২ গোলের জয়ে আলবিসেলেস্তেদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল তুলে নেন।

মঙ্গলবার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে এমি মার্টিনেজকে ফাঁকে দিয়ে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেয় মিসর। বক্সের বাহির থেকে দেওয়া ক্রসে দারুণ এক হেড করেন ডিফেন্ডার ইয়াসের ইব্রাহিম। ম্যাচের ২১ মিনিটে আর্জেন্টিনা ওই গোল শোধ করার সহজতম সুযোগ পেনাল্টি পেয়ে যায়। কিন্তু শট নিয়ে মেসি গোল করতে পারেননি।


প্রথমার্ধে পিছিয়ে পড়া কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা সমতায় ফিরতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা বাড়াতেই কাউন্টারে অ্যাটাকে গোল হজম করে স্কালোনির দল। কিন্তু মিসরের দুর্দান্ত ওই কাউন্টার  অ্যাটাকের গোলটি বিতর্কিত ফাউলের সিদ্ধান্তে বাতিল হয়।

তবে ৬৭ মিনিটে মিসরের আরেকটি কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া গোলে আর বাতিলের বাঁশি বাজাতে পারেননি রেফারি। নিজেদের অর্ধ থেকে বল টেনে আর্জেন্টিনার অর্ধে ঢুকে পড়েন মিসরের হাইসেম হাসান। বক্সে ফাঁকায় পাওয়া মোস্তাফা জিকোকে বল বাড়ালে জালে পাঠান তিনি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!