সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

এবিজি ইউনিভার্সিটি কাপ: সোনারগাঁওকে ১১৮ রানের লক্ষ্য দিল এআইইউবি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৮:১৫ পিএম

এবিজি ইউনিভার্সিটি কাপ: সোনারগাঁওকে ১১৮ রানের লক্ষ্য দিল এআইইউবি

ক্রীড়া ডেস্ক: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ৭ ওভারেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

এই ব্যাটিং বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি এআইইউবি।সোনারগাঁও ইউনিভার্সিটির বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করতে পেরেছে তারা। 
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য তাড়া করতে নামবে সোনারগাঁও।

৩১ রানে ৪ উইকেট হারানোর পর এআইইউবির ব্যাটিংয়ের হাল ধরেন আজমীর ও মুস্তাহিদ। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৩৯ রান।
এই জুটি ভাঙার পর আবার বিপদে পড়ে এআইইউবি। তবে শেষ দিকে লিওনের অপরাজিত ৩১ রানের সুবাদে পুরো ২০ ওভার খেলতে পারে তারা।

এআইইউবির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনে নামা আজমীর।২৬ রানে ৩ উইকেট নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির সেরা বোলার আসিফ। এ ছাড়া জীবন ২৪ রানে ২ উইকেট নিয়েছেন।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!