স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটেও পৌঁছেছিল তারা। তবে পরবর্তীতে তাদের পারফরম্যান্স ছিল ভঙ্গুর। ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকেও ছিটকে গিয়েছে লঙ্কানরা।
নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্বকাপে আরও ভালো কিছু আশা করেছিল দলটির কোচ, সংশ্লিষ্ট সবাই এবং সমর্থকরা। তবে সবার আশাভঙ্গ হয়েছে। শ্রীলঙ্কার এমন ব্যর্থতায় উদ্বিগ্ন কুমার সাঙ্গাকারাও।
নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর লঙ্কান এই কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লেখেন, দেশের ক্রিকেট অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তিনি মনে করেন, সকল স্তরে বড় ধরনের পরিবর্তন না আনা হলে সামনে আরও কঠিন সময় আসবে।
সাঙ্গাকারা লেখেন, ‘চারদিকে বিরাট কষ্ট চলছে। সমর্থকরা হতাশ, ক্ষুব্ধ এবং বিধ্বস্ত। ক্রিকেটাররাও অনেক কষ্ট পাচ্ছে। এমন একটি ড্রেসিং রুমে আমি নিজেও ছিলাম। এটি সহজ নয়।’
তিনি আরও যোগ করেন, ‘তবে এই দায়িত্বের সঙ্গে এসব আসে। দেশের প্রতিনিধিত্ব করা যেমন একটি বোঝা, তেমনি বিশাল সম্মানও। সঠিক পথে ফিরতে হলে সকল স্তরে অনেক কাজ করতে হবে।’
সাঙ্গাকারা আরও বলেন, ‘একই ভুল বারবার করলে ভিন্ন ফল আশা করা বোকামি। আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব দ্রুত বদলাচ্ছে, কিন্তু আমরা তা মানিয়ে নিতে পারিনি। এর ফলে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :