শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নারী বিপিএল এবার পিছিয়ে গেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১১:১০ পিএম

নারী বিপিএল এবার পিছিয়ে গেল

স্পোর্টস ডেস্ক: পিছিয়ে গেল নারী বিপিএল টি-২০ লিগের অভিষেক আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১০ থেকে ২১ জুলাই দেশের তিনটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের প্রথম আসর। 
নারী টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তড়িঘড়ি করে বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছিল বিসিবি। সেটা পিছিয়ে যাওয়ায় স্বপ্নভঙ্গ হল নিগার সুলতানা জ্যোতিদের। শুধু জাতীয় দলের খেলা খেলেই জুনে ইংল্যান্ডে নারী টি২০ বিশ্বকাপে খেলতে হবে তাদের।
বিসিবি জানায়, জুলাইয়ে বগুরার শহীদ চান্দু স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে নারী বিপিএলের খেলা। 
বর্তমান বৈশ্বিক উত্তেজনার কারণে ফ্র্যাঞ্চাইজিরা লিগ পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে। দেশি ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে সময় চেয়েছেন তারা।বাস্তবতা হল সময় স্বল্পতার কারণে ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাচ্ছে না বিসিবি। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!