স্পোর্টস ডেস্ক: বিশ্বকার শেষ বত্রিশ পর্বে এশিয়ার শক্তিশালী দল জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সুইডেনের বিপক্ষে ১–১ গোলে ড্র করার মাধ্যমে ‘এফ’ গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করে জাপান। একই গ্রুপে নেদারল্যান্ডস শীর্ষস্থান অর্জন করে।
অন্যদিকে ‘সি’ গ্রুপে দুটি জয় ও একটি ড্র নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। গ্রুপে ব্রাজিলের পর দ্বিতীয় স্থানে থাকা মরক্কো শেষ বত্রিশে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
ব্রাজিল ও জাপানের মধ্যকার শেষ বত্রিশের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের হিউস্টন স্টেডিয়ামে আগামী ২৯ জুন। বাংলাদেশ সময় রাত ১১ টায় খেলা শুরু হবে।
দুই দল সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর মাসে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে জাপান ৩–২ গোলে ব্রাজিলকে হারিয়ে চমক সৃষ্টি করে। ব্রাজিলের বিপক্ষে ১৪ ম্যাচের ইতিহাসে সেটিই ছিল জাপানের প্রথম জয়।
বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে। সে ম্যাচে ব্রাজিল ৪–১ গোলের বড় জয় তুলে নিয়েছিল।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :