রবিবার, ২১ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

হাইতিকে হাড়িয়ে এবার গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৮:৪৮ এএম

হাইতিকে হাড়িয়ে এবার গ্রুপের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ঝেড়ে ফেলে হাইতির বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শনিবার (২০ জুন) হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধের দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধে কোনো গোল না পেলেও পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চাপে রাখে ব্রাজিল। যদিও ১২ মিনিটে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। মিনিট দশেক পরে অবিশ্বাস্যভাবে সহজ একটি সুযোগ নষ্ট করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে সব হতাশা পাশ কাটিয়ে অবশেষে ২৩ মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুসের শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন মাতেউস কুনহা।

প্রথম গোলের পর ব্রাজিলের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ভিনির বাড়ানো ডিফেন্সচেরা থ্রু পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান। এর চার মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। তার পরিবর্তে মাঠে নামেন ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ান।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নিজে গোলরক্ষকের দুই পায়ের ভেতর দিয়ে বল পাঠিয়ে অসাধারণ এক ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন। দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ৬৪ মিনিটে জোড়া গোল করা কুনহা এবং লুকাস পাকেতাকে তুলে নিয়ে এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে মাঠে নামান কোচ আনচেলত্তি।

৭৮ মিনিটে বদলি খেলোয়াড় এনদ্রিক বল জালে জড়ালেও দুর্ভাগ্যবশত সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তবে ম্যাচের শেষ ভাগে এক হালি গোল পূর্ণ করে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

মরক্কো ম্যাচের ড্র থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে ব্রাজিল নিজেদের চিরচেনা আক্রমণাত্মক ফুটবল শৈলী ফিরে পেয়েছে, যা তাদের বিশ্বকাপের পরবর্তী ধাপের লড়াইয়ে বড় আত্মবিশ্বাস জোগাবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!