স্পোর্টস ডেস্ক: অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভেঙে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী পরিষদ। গঠিত হলো ১১ সদস্যের অ্যাডহক কমিটি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রিকেট কাউন্সিল।
এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।
১১ সদস্যের মধ্যে রয়েছেন বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :