বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বিসিবির অ্যাডহক কমিটিতে প্রতিমন্ত্রী-মন্ত্রীদের ছেলে-স্ত্রীসহ যারা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:০৫ পিএম

বিসিবির অ্যাডহক কমিটিতে প্রতিমন্ত্রী-মন্ত্রীদের ছেলে-স্ত্রীসহ যারা

স্পোর্টস ডেস্ক: ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। সেইসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
১১ সদস্যদের এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। এছাড়া জায়গা পেয়েছেন প্রতিমন্ত্রী-মন্ত্রীদের ছেলে-স্ত্রী। 
বিসিবির অ্যাডহক কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম। তিনি ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা।
এছাড়া দুই মন্ত্রীর ছেলেও জায়গা পেয়েছেন এই কমিটিতে। সৈয়দ ইব্রাহীম আহমদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক। তার বাবা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আরও আছেন তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট ইসরাফিল খসরু। তিনি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ছেলে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও এই কমিটিতে আছেন। ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী তিনি। সাবেক বোর্ড পরিচালক ও ক্লাব সংগঠক ফাহিম সিনহাও আছেন এই অ্যাডহক কমিটিতে। সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা।
ভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু আছেন এই কমিটিতে। ইন্দিয়া রোড ক্রীড়া চক্রের কাউন্সিলরও তিনি। এই কমিটির অন্যতম সদস্য তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ইস্টকোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি বিসিবির সাবেক পরিচালকও। এছাড়া বিসিবির সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানিও আছেন এই কমিটিতে।তিনি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যারিস্টার। সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!