মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৯:০১ পিএম

রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:  এবছরের জুন-জুলাইয়ে উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ।  তবে এই দলে ২৬ জন খেলোয়াড় থাকলেও কোচ এক আবেগঘন বার্তায় মোট ২৭ জনের নাম উল্লেখ করেছেন।গত বছর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেওয়া ফরোয়ার্ড দিয়োগো জোটাকে সম্মান জানিয়ে তাকে দলের ‘প্রতীকী সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন মার্টিনেজ। দিয়োগো জোটার অভাব অপূরণীয় উল্লেখ করে কোচ জানান, এই বিশ্বকাপ অভিযানে দিয়োগো জোটা মানসিকভাবে দলের সঙ্গেই থাকবেন।মার্টিনেজের ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দারুণ এক মেলবন্ধন দেখা গেছে। রক্ষণভাগে অভিজ্ঞদের পাশাপাশি মাঝমাঠ ও আক্রমণভাগে রাখা হয়েছে একঝাঁক প্রতিভাবান তরুণকে।
আসন্ন বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে রোনালদোরা। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মোকাবিলা করবে পর্তুগিজরা।
পর্তুগালের বিশ্বকাপ দল-গোলরক্ষক:  দিয়েগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।রক্ষণভাগ: দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেসজ, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!